স্বাস্থ্য সাথীর কার্ড পেয়ে খুশি অসুস্থ শিশুর পরিবার - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Wednesday, 13 January 2021

স্বাস্থ্য সাথীর কার্ড পেয়ে খুশি অসুস্থ শিশুর পরিবার

 

নিজস্ব প্রতিনিধি কলকাতা  ১৩ ই জানুয়ারি

হার্ট ও চোখের জটিল রোগের সমস্যায় ভুগছিলেন এক মাসের ছোট্ট শিশু। বালুরঘাট ও মালদায় চিকিৎসা করেও কূল পায়নি দিন দুস্থ পরিবার। অবশেষে জেলা প্রশাসনিক ভবনে এসে আবেদনের দুই ঘণ্টার মধ্যেই মিলল স্বাস্থ্য সাথীর কার্ড। সেই কার্ড নিয়েই শিশুকে বাইরে চিকিৎসা করতে ছুটছে  পরিবার। এদিকে দুই ঘণ্টার মধ্যে স্বাস্থ্য সাথীর কার্ড পেয়ে খুশি ওই পরিবার। 

জানা গিয়েছে, বালুরঘাট ব্লকের বাউলের সরনগ্রামের বাসিন্দা রতন মন্ডল। পেশায় কাঠমিস্ত্রী। একমাস আগে তার পুত্র সন্তান জন্ম নেয়। কিন্তু জন্মের পর থেকে হার্ট ও চোখের সমস্যায় ভুগছিল। এদিন জেলা প্রশাসনিক ভবনে আবেদন জানানোর পরে দুই ঘন্টার মধ্যে জেলাশাসক নিখিল নির্মল  স্বাস্থ্য সাথী কার্ড তুলে দিয়েছেন। এবিষয়ে জেলা স্বাস্থ্য সাথীর দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রানু মন্ডল বলেন, ওই শিশুটি হার্ট ও চোখের জটিল রোগে ভুগছিলেন। বিষয়টি জানার পরে ওই শিশুকে বাঁচাতে জরুরি ভিত্তিতে কার্ডের ব্যবস্থা করে তুলে দিয়েছি।

No comments:

Post a Comment

Post Top Ad